মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদকে কুপিয়ে খুন
- আপডেট: ০৩:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ১৫

মোঃ রুবেল হোসেন: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নূর মোহাম্মদ (নাম) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় পোড়াদহ গ্রামের লুৎফরের ছেলে জসিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে পোড়াদহ গ্রামের লুৎফরের ছেলে জসিমের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ওই বিরোধকে কেন্দ্র করে আজ দুপুর আনুমানিক ১২ ঘটিকায় ধান্যহাড়িয়া পোড়াদহ গয়েশপুর গার্লস স্কুল মাঠে নূর মোহাম্মদ হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যাকাণ্ডের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
এ ঘটনায় পুলিশ জানান নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।





















