ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঝিকরগাছা ইউনিয়ন*
- আপডেট: ০৭:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ১৫

সাব্বির হোসেনঃ : যশোরের ঝিকরগাছায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। শুক্রবার (১৩ নভেম্বর) ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শংকরপুর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঝিকরগাছা ইউনিয়ন।
টানটান উত্তেজনাপূর্ণ এ খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। আয়োজকদের দাবি, ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে প্রায় ৫০ হাজার দর্শকের সমাগম ঘটে। দর্শকদের মুহুর্মুহু করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছা. সাবিরা সুলতানা।
টুর্নামেন্টের সফল আয়োজন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিযোগিতাপূর্ণ এ টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস।





















