১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ভাটারায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত চলে। এ সময় ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।

ভাটারায় ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক দুই

ডিবি সূত্রের দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে ডিজে পার্টির আড়ালে মাদকের আসর বসত। এ অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এ কারণেই অভিযান চালানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

আপডেট: ০৮:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬