দর্শনা পৌর এলাকার ৫টি পূজা মন্দির পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন আলহাজ্ব মশিউর রহমান
- আপডেট: ১১:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ৩

আজাদ হোসেন, প্রধান প্রতিবেদকঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ্ব মো.মশিউর রহমান দর্শনা পৌরসভা এলাকার কেরু, পুরাতন বাজার, সুইপার কলোনী, মেমনগর দাসপাড়া ও বাগদি সম্প্রদায়ের সার্বজনীন পূজা মন্দির গুলো পরিদর্শন করেছেন।
এ সময় তিনি সনাতন সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন এবং পূজা মন্দির গুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি পৌর এলাকার সবক’টি পূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে আলহাজ্ব মো. মশিউর রহমান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে,এটাই আমাদের প্রত্যাশা। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে, আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্যাপন করতে পারেন, সে জন্য আমাদের সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। বিএনপি সব সময় মানুষের পাশে থাকতে চায়। আমরা চাই, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করুক।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। সমাজে বিভেদ নয়, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে হবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলহাজ্ব মশিউর রহমানের সাথে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল ইসলাম, পৌর বিএনপি নেতা আজিজুল হক, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোহন ও মোরশেদুর রহমান লিংকন, সদস্য আকাশ খান, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বিদ্যুৎ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ রতন, জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দর্শনা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল হান্নানসহ দর্শনা পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।





















