০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জামতলায় নাশকতা ও বিস্ফোরক মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় নুর মোহাম্মদ খোকন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তিনি বাগআঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাত ১টা ৩০ মিনিটের দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলার বাগাডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।

গ্রেফতার নুর মোহাম্মদ খোকন বাগাডাঙ্গা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে।

শার্শা থানা সূত্রে জানা যায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মামলাটিতে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে সোমবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

জামতলায় নাশকতা ও বিস্ফোরক মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট: ০৩:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬