০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

গোগা সীমান্তে বিজিবির অভিযানে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাকালে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে বিজিবির আভিযানিক দল। পরে জব্দ করা সিরাপগুলো মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে চোরাচালান মালামাল ও মাদকসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

গোগা সীমান্তে বিজিবির অভিযানে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

আপডেট: ১০:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬