১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কায়বায় পুলিশের বিশেষ অভিযানে ইউপি সদস্য মান্নান গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৮:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নাশকতা ও বিস্ফোরক মামলার তদন্তে সন্দিগ্ধ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. আব্দুল মান্নান (৫২) কায়বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল মান্নান শার্শা উপজেলার ধান্যতাড়া গ্রামের মৃত বাবুর আলী গাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে শার্শা থানার এসআই আশীষ সরকার, এসআই মো. শরিফুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স ধান্যতাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ বসতবাড়ি থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আব্দুল মান্নান শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ ও গ্রেপ্তারকৃত আসামি। মামলায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারা উল্লেখ করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, গ্রেপ্তার আব্দুল মান্নানকে বুধবার (৩০ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, শার্শা থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

কায়বায় পুলিশের বিশেষ অভিযানে ইউপি সদস্য মান্নান গ্রেপ্তার

আপডেট: ১১:৫৮:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬