০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শ্রমিক ধর্মঘট চুয়াডাঙ্গায় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৮

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছেন চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা।

ধর্মঘটের কারণে চুয়াডাঙ্গা- মেহেরপুর, চুয়াডাঙ্গা- জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা- কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিক সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর)দামুড়হুদার ফকিরপাড়ায় ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানচালকদের সঙ্গে বাসশ্রমিকদের বিরোধ হয়। পরে রিকশাচালকেরা প্রায় চার ঘণ্টা ধরে ব্যারিকেড দিয়ে মহাসড়কে বাস আটকে রাখেন। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক-শ্রমিকরা। সকাল থেকে জেলার পাঁচ রুটে বাস না চলায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি বেশি।

বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। শিপন নামের জনৈক যাত্রী বলেন, বাস বন্ধ থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বলেন, ‘পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও মহাসড়কে গাড়ি আটকে রাখার প্রতিবাদে শ্রমিকেরা এ ধর্মঘট ডেকেছেন।

Please Share This Post in Your Social Media

শ্রমিক ধর্মঘট চুয়াডাঙ্গায় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট: ০৩:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬