১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নাভারণে পল্লী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়, পুনরায় চালু সেবা ক্লিনিক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণে পল্লী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নাভারণ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পুনরায় যাত্রা শুরু উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর-২০২৬) সকাল ১১টায় নাভারণ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

অনুষ্ঠানে বক্তব্য দেন নাভারণ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আব্দুস সামাদ কাশেমী, বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল কুদ্দুস ও মো. শাহাবুদ্দিন, শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খান, নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মাহবুব আলম শাহিন এবং বেনাপোল পোর্ট থানা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি নজরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

মতবিনিময় সভায় শার্শা উপজেলার শতাধিক পল্লী চিকিৎসক অংশ নেন। এ সময় তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, চিকিৎসাসংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় পর্যায়ে সেবার মান উন্নয়নে সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, পল্লী চিকিৎসকদের সঙ্গে এ ধরনের মতবিনিময় স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারে ভূমিকা রাখতে পারে। নাভারণ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পুনরায় কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়ভাবে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

নাভারণে পল্লী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়, পুনরায় চালু সেবা ক্লিনিক

আপডেট: ০৯:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬