১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ৭

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মতবিনিময় সভা ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল থাকার পাশাপাশি জরুরি মুহূর্তে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে মোবাইল ফোন সর্বদা চালু রাখার নির্দেশনা দিয়েছেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কেশবপুর পাবলিক ময়দানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা ও ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ধরনের ত্রুটি রাখা যাবে না। পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে সকল আনসার সদস্যকে সতর্ক, সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে, যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন করা যায়।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না। সকল আনসার সদস্যের মোবাইল ফোন সর্বদা চালু রাখতে হবে, যাতে জরুরি মুহূর্তে দ্রুত যোগাযোগ করা সম্ভব হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান হাফিজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, শুক্রবার (১৬ অক্টোবর) থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর

আপডেট: ০৯:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬