০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গার ভারত সীমান্ত থেকে ১টি দেশী পিস্তল ২ রাউন্ড গুলিসহ মাদক উদ্ধার করেছে বিজিবি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৪

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী জীবননগর উপজেলার গয়েশপুর গ্রাম থেকে ১টি দেশী পিস্তল ২ রাউন্ড গুলি, মাদক ইসকাফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এদিন সকাল সাড়ে ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়ন অধীনস্থ চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার অন্তর্গত গয়েশপুর বিওপি’র হাবিলদার ইছাব্বর আলী’র নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কলুপাড়া গোয়ালদার পুকুরের দক্ষিণ পাড়ে অবস্থিত আম বাগানের মধ্যে একজন চোরাকারবারীকে ধাওয়া করে। সে সময় সে একটি প্লাস্টিকের লাল নেটের বস্তা ফেলে সীমান্ত শুন্য রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা খোলার পর বস্তার মধ্যে ৭৮ বোতল ইসকাফ সিরাপসহ স্কচটেপ দিয়ে প্যাঁচানো সবুজ পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ১টি দেশী পিস্তল এবং ২ রাউন্ড গুলি পাওয়া যায়।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং ইসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

চুয়াডাঙ্গার ভারত সীমান্ত থেকে ১টি দেশী পিস্তল ২ রাউন্ড গুলিসহ মাদক উদ্ধার করেছে বিজিবি

আপডেট: ০৩:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬