১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

লাখাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ২১

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি।। হবিগঞ্জের লাখাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে উপজেলার বিভিন্ন এলাকা স্কুল, মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

লাখাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান সাচ্চু সভাপতিত্বে ও সদস্য সচিব মিয়া মোঃ লায়েছ এর সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

সদস্য সচিব মিয়া মোঃ লায়েছ বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ রোপন কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

আহবায়ক মশিউর রহমান সাচ্চু বলেন শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের চারা নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে এবং সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে ও খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

লাখাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট: ০৩:০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬