যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট: ১০:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড, চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর-২০২৬) সকাল ৭টায় যশোর পুলিশ লাইনস মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন।
পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তিনি প্যারেড পরীক্ষা পরিদর্শনের পাশাপাশি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য ও সাতক্ষীরা জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর চৌধুরী, যশোরের ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব এবং যশোর পুলিশ লাইনসের আরআই (সশস্ত্র) পরিদর্শক মো. মনিরুল ইসলাম।
এ ছাড়া যশোর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়া পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





















