১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

শার্শা উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ১৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট-২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিয়াজ মাখদুম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

সভায় সভাপতির দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত ইউএনও মো. নিয়াজ মাখদুম বিগত সভার কার্যবিবরণী পাঠ ও পর্যালোচনা করেন। এ সময় আগের সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি শার্শা উপজেলাকে আরও সুন্দর, উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম, চলমান উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও সভায় আলোচনা হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, আইসিটি কর্মকর্তা শুভেন্দু হালদার, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও সরকারি সেবার কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

শার্শা উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট: ১২:৩৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬