অধ্যাপক নার্গিস বেগমের জন্মদিনে শার্শায় বিএনপির দোয়া মাহফিল
- আপডেট: ০২:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের জন্মদিন উপলক্ষে যশোরের শার্শায় তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট ২০২৬) নাভারণ বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উলাশী ইউনিয়ন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, যশোর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মিজানুর রহমান, আতিয়ার রহমান দুলু, জাহাঙ্গীর আলম ও ছন্নত আলী।
এ ছাড়া শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে অধ্যাপক নার্গিস বেগমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন নাভারণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সামাদ কাশেমী।





















