০৫:১০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্যসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদক ও পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ৮১ বোতল ESKUF SYRUP (নেশাজাতীয়), ১০১টি শাড়ি, একটি কম্বল, ১৮ কেজি ফুসকা, ৪ কেজি জিরা, ৬৭টি চকলেট এবং ১ হাজার ২৫০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

এ সময় নেশাজাতীয় সিরাপসহ মো. আমিনুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি খুলনার লবণচরা থানার ছাচিবুনিয়া সুইচ গেট এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. মোশারফ মোল্লা।

বিজিবি জানিয়েছে, আটক আমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দ করা মালামালসহ তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। হিজলী বিওপি এলাকায় জব্দ করা নেশাজাতীয় সিরাপ মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্যসহ আটক-১

আপডেট: ০২:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬