০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

খুলনায় র‍্যাবের অভিযানে ৩,৯৫৮ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।

শনিবার (৮ আগস্ট-২০২৬) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন—বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের খোকন মিয়ার ছেলে নাসির উদ্দীন সেন্টু (৩৭) ও তার স্ত্রী সাফিয়া বেগম (৩২)। তারা বর্তমানে খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় বসবাস করেন। অপর দুজন হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী গ্রামের মো. শফিকের মেয়ে মারিয়াম (২০) ও আব্দুল্লার স্ত্রী আয়শা।

র‍্যাব জানায়, অভিযানের সময় গ্রেফতারদের হেফাজত থেকে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

র‍্যাব-৬ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাদের সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

খুলনায় র‍্যাবের অভিযানে ৩,৯৫৮ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ০১:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬