সেবা’র নতুন উপদেষ্টা মনোনীত হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী এম আলী হোসেন
- আপডেট: ০৮:৫৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ৩

স্টাফ রিপোর্টার : মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সিআইপি এম আলী হোসেনকে ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
৩ আগষ্ট (সোমবার) সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও উপদেষ্টা পদের মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে ঝিকরগাছা সেবা সংগঠনের উপদেষ্টা আকরাম খান, সাধারণ সম্পাদক আলীশাহ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, সেবার কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুম বিল্লাহ, নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাব্বির শোভন, দাউদ হোসেন, মাসুূদ, আলমগীর, তৌহিদ, আনারুল, রায়হান, কবীর, নাসিম, নাজমুল সহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা আশা প্রকাশ করেন, বিশিষ্ট সমাজসেবক এম আলী হোসেনের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় সংগঠনটির মানবিক ও সামাজিক কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বড় ভূমিকা রাখবে।
উপদেষ্টা মনোনীত হওয়ায় এম আলী হোসেন সংগঠনের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে ঝিকরগাছা এলাকার উন্নয়ন ও মানবিক সেবায় সবসময় পাশে থাকার কথা ব্যক্ত করেন।






















