০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বাঘারপাড়ায় নারিকেলবাড়ীয়া ইউপির বাজেট ঘোষণা: উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্ব, উদ্বৃত্ত ৩ লাখ টাকা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১৩

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহা আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার ৬৬৬ টাকা, ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯২ লাখ ৬৭ হাজার টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ লাখ ১ হাজার ৬৬৬ টাকা।

বাজেট ঘোষণাকালে চেয়ারম্যান বলেন, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান, ইউপি সদস্য শামছুর রহমান, সোহরাব হোসেন, রেবা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুধীজন।

উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে স্থানীয় জনগণের মতামত গ্রহণ ও অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনার প্রতি ইউনিয়ন পরিষদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় নারিকেলবাড়ীয়া ইউপির বাজেট ঘোষণা: উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্ব, উদ্বৃত্ত ৩ লাখ টাকা

আপডেট: ০৭:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬