০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

যশোরে ডিবির অভিযানে শুটকির ভেতরে লুকানো ৩ হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের একজন আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ২২

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

বৃহস্পতিবার (৪ জুন-২০২৬) যশোর সদর উপজেলার হামিদপুর বাজার এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই মো. কামরুজ্জামান ও এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল যশোর কোতোয়ালী মডেল থানার ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজারে ঐশী ট্রেডার্স অ্যান্ড হার্ডওয়্যার দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালায়।

এ সময় নড়াইল থেকে যশোরগামী ‘অথৈ সোহান’ পরিবহনের একটি বাসকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে বাসটির এ-১ নম্বর আসনের যাত্রী মো. হযরত আলী (৫২) এর কাছে থাকা নেভি ব্লু রঙের একটি ব্যাগে রাখা লইট্টা শুটকির ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

আটক হযরত আলী বেনাপোল পৌরসভার সাদিপুর কবরস্থানের পাশের বাসিন্দা এবং বর্তমানে বেনাপোল পাটবাড়ী মন্দির সংলগ্ন এলাকায় বসবাস করেন। তার পিতা মো. জামাত আলী।

পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবির অভিযানে শুটকির ভেতরে লুকানো ৩ হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের একজন আটক

আপডেট: ০৩:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬