সৃজন এনজিও বুনাগাতি শাখার কর্মী রুবেলের বিরুদ্ধে কর্মীদের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ
- আপডেট: ০৯:২৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ১

শালিখা (মাগুরা) প্রতিনিধি: লক্ষণ কুমার মন্ডল :
সৃজনী এনজিও বুনাগাতী শাখার কর্মী রুবেল হোসেন সাবেক খাটোর গ্রামের কয়েকজন সমিতির সদস্যদের ১৭০০০ টাকা মেরে পালিয়ে গিয়েছে।
জানা গেছে, লোন দেওয়ার কথা বলে ঐ টাকা নিয়ে আর ঐ কেন্দ্রে কিস্তি নিতে আসেনি। বর্তমানে সাবেক খাটের ঐ কেন্দ্রে ম্যানেজার নিজেই কিস্তি আদায় করছে।
ক্ষতিগ্রস্ত শিরিনা খাতুন বলেন,১ লা বৈশাখ এর পূর্বে রুবেল ৪০০০০টাকা লোন দেয়ার কথা বলে আমার কাছ থেকে ৫১০০টাকা, শাহানারা কাছ থেকে ৫১০০টাকা, চায়নার কাছ থেকে ৭১০০/টাকা নিয়ে পালিয়ে আর কেন্দ্রে আসেনি। ম্যানেজারকে বললে কোন সমাধান দিচ্ছে না। আমরা এনজিও দেখে টাকা দিয়েছি। তাই এনজিও এর ম্যানেজার টাকা ফেরত দিবে।
ম্যানেজার বলেন, আমরা রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিচ্ছি ও সদস্যদের টাকা ফেরত দিব।
এদিকে ক্ষতিগ্রস্ত সদস্য রা আরও বলেন, টাকার সমাধান না হলে আমরা তো কিস্তি দেবোই না, টাকা আদায় করতে দেব না।















