নড়াইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০৪:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ১২

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ১২৮৩) এর আয়োজনে ১৪০ তম মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ লা মে শুক্রবার সকাল ১০ টায় মাছিমদিয়া জোড়া পাম্প সংলগ্ন পালকি কমিউনিটি সেন্টারে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা ১২৮৩) এর যুগ্ন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আবুল কাশেম মোল্যা,সহ সভাপতি রজিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাদিউজ্জামান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সচিব মোঃ কুদ্দুস মোল্যাসহ ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা ও সাধারণ শ্রমিক বৃন্দরা।
আলোচনা সভা শেষে প্রয়াত শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা করে দেশ কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।












