একটি জাতিকে উন্নত করতে হলে তাদেরকে নৈতিক শিক্ষার উন্নতি ঘটাতে হবে: অধ্যাপক মোঃ গোলাম রসুল (এমপি)
- আপডেট: ০১:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ৯

সাঈদ ইবনে হানিফ : জাতিকে উন্নত করতে হলে আগে তাদেরকে নৈতিক শিক্ষার উন্নতি ঘটাতে হবে। পাশাপাশি দূর্নীতি বন্ধ করতে হবে বাঘারপাড়ায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম রসুল এমপি এ কথা বলেন।
আমাদের সন্তানেরা সরকারের অর্থে-জনগনের ভ্যাটের টাকায় লেখাপড়া করে শিক্ষিত হয়ে চাকুরি করছে। এই কারনে দেশের কাছে এবং জনগনের কাছে তাদের দায়বদ্ধতা রয়েছে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই প্রজন্মকে দেশ ও দশের উন্নয়নে উৎস্বর্গ করতে হবে।
গতকাল ২৬ এপ্রিল বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, (বাঘারপাড়া, অভয়নগর, বসুন্দিয়া) এলাকা নিয়ে গঠিত যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ গোলাম রসুল।
কলেজের সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। এসময় স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থাপনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু সাঈদ।
এছাড়া উপস্থিত ছিলেন, প্রভাষক গোপীকান্ত সরকার, সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, গভর্নিং বডির সদস্য কাজী কামরুল ইসলামসহ বিশিষ্ট ব্যাক্তবর্গ।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগী অর্ধশত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।





















