০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন: স্বামী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ১২

নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ।।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে শিবগঞ্জে উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে এঘটনা ঘটে।

নিহত স্ত্রী শিবগঞ্জে উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মোসা. নাসিমা বেগম।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে পিটিয়ে স্ত্রী মোসা: নাসিমা বেগমকে হত্যা করে লাশ টয়লেটে ফেলে রাখে স্বামী মিজানুর রহমান ভেজু।

ঘটনাটি জানাজানির পর বিক্ষুব্ধ জনতা মিজানুর রহমানকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।
প্রতিবেশী সোহবুল হক জানান, আজ ১১ মার্চ অতি সকালে প্রতিবেশী মোসা: মনোয়ারা বেগম মিজানুর রহমানের বাড়ির ছাদে ডাল শুকানোর জন্য গেলে বাড়ির সব ঘরের দরজা বন্ধ ও বাড়ির উঠানে রক্ত দেখে চেঁচামেচি করলে ঘটনাটি জানাজানি হয় এবং বাড়ির পাশে একটি টয়লেটে লাশ দেখতে পাই। এ সময় এলাকাবাসী মিজানুর রহমানকে পাশবর্তী হাঙ্গামী গ্রাম থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে শয়ন ঘরে রক্তের দাগ, পড়ে থাকা এলোপাতাড়ি কাপড় ও বিছানা, কোদালের একটি ভাঙ্গা ব্যাট ও ক্রিকেট খেলার একটি স্ট্যাম্প্। ঘর থেকে লাশ টেনে হেচড়ে নিয়ে যাওয়ার দাগ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন করিব জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত নাসিমা বেগমের স্বামীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে ।

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন: স্বামী আটক

আপডেট: ০৬:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬