০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

শার্শায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী মাওলানা আজীজুর রহমানের মতবিনিময়

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে শার্শা ও বেনাপোলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজীজুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলার নাভারণ হক কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সীমান্তবর্তী শার্শা ও বেনাপোল এলাকার বিদ্যমান সমস্যা, উন্নয়ন চাহিদা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং তথ্যপ্রাপ্তির প্রতিবন্ধকতা নিয়ে সাংবাদিকরা খোলামেলা আলোচনা করেন ও গঠনমূলক পরামর্শ দেন।

মতবিনিময় সভায় মাওলানা আজীজুর রহমান বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও দেশে সাংবাদিকরা দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। ফলে তারা অর্থনৈতিক সংকটের মধ্যে দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছেন। অনেক ক্ষেত্রে অন্যায় আনুগত্যের চাপ ও নানা বঞ্চনার মধ্যেই তাদের কাজ করতে হয়।

তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ। প্রায় পাঁচ লক্ষ শার্শাবাসীর উন্নয়ন একার পক্ষে সম্ভব নয়। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সাংবাদিকদের মেধা, পরামর্শ ও সহযোগিতা ছাড়া জনগণের কল্যাণ নিশ্চিত করা যাবে না।

দল-মত ও শ্রেণি নির্বিশেষে শার্শার সব মানুষের মধ্যে সততা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য।

শার্শাকে প্রতিহিংসা, হয়রানি ও মিথ্যা মামলা মুক্ত করে সকল ধর্ম ও শ্রেণির মানুষের জন্য নিরাপদ জনপদে পরিণত করার অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে খাল, বিল ও বাওড় দখলমুক্ত করে খনন ও সংস্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার কথা জানান।

স্বাস্থ্য খাতের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করা হবে এবং বেনাপোলে ৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।

বেনাপোল বন্দরকে দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সোপানে পরিণত করতে অবকাঠামোগত উন্নয়ন ও ডিজিটাল ব্যবস্থাপনা চালুর আশ্বাস দেন তিনি। এ ক্ষেত্রে সিএন্ডএফ মালিক, পরিবহন মালিক, আমদানি-রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয়ের কথা বলেন। পাশাপাশি বন্দর শ্রমিক ও কর্মজীবীদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও মানবিক মর্যাদা রক্ষার প্রতিশ্রুতিও দেন।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, খেলাধুলার পরিবেশ উন্নয়ন এবং নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক সামাজিক অবস্থান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, আসন পরিচালক রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, এনসিপির শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদউদ্দৌলাসহ স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

শার্শায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী মাওলানা আজীজুর রহমানের মতবিনিময়

আপডেট: ০২:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬