১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ৩০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিজিবি বিভিন্ন চোরাচালান মালামাল জব্দ করেছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের যৌথ অভিযানে শাড়ি, কম্বল, চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১,৪০,৬০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “দীর্ঘদিন ধরেই মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্রের বিরুদ্ধে বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান চালাচ্ছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে আমরা মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছি। সীমান্তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৭:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬