০১:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোরে ৫১ লাখ টাকার ২ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ২৯

নিজস্ব প্রতিবেদক: যশোরে ৫১ লাখ টাকার স্বর্ণ বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল কোতোয়ালী থানার মুরাদগড় বাস স্ট্যান্ড পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩৩.২৬ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার, একটি মোবাইল ফোন এবং ৩,২৫০ টাকা নগদ অর্থ উদ্ধার করেছে।

আটককৃত ব্যক্তি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের বাদশা মিয়ার ছেলে দেওয়ান মোঃ খালেদ হোসেন (৪৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ঢাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর ও চৌগাছা হয়ে ভারতের উদ্দেশ্যে পাচারের চেষ্টা করছিলেন।

উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ৫১,১১,৮৯২ টাকা, মোবাইলের মূল্য ১,০০০ টাকা এবং নগদ অর্থ ৩,২৫০ টাকা মিলিয়ে মোট সিজার মূল্য ৫১,১৬,১৪২ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণেরবার যশোর ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা কিছু দিন ধরেই বৃদ্ধি পাচ্ছে। সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং স্বর্ণসহ পাচারকারীদের আটক করার কার্যক্রম চলমান থাকবে।”

Please Share This Post in Your Social Media

যশোরে ৫১ লাখ টাকার ২ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট: ০৫:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬