সংসদ নির্বাচন সামনে রেখে যশোরে বিজিবির তল্লাশি ও টহল জোরদার
- আপডেট: ০৭:২৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ২৮

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে যশোরের সীমান্ত এলাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি ও টহল তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) নির্বাচনকে কেন্দ্র করে জেলার সীমান্তবর্তী এলাকা ছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যাপক তল্লাশি ও নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে। নির্বাচনকালীন সময়ে দুষ্কৃতিকারীরা যাতে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
জানা গেছে, যশোর ব্যাটালিয়নের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
















