০১:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেনাপোল চেকপোস্টে বিপুল বৈদেশিক মুদ্রাসহ পাসপোর্ট যাত্রী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ৪৪

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল চেকপোস্ট কাস্টমস বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আব্দুল সালাম (৫০) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টার দিকে ভারত থেকে পাসপোর্ট যোগে দেশে ফেরার সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে তাকে আটক করা হয়।

কাস্টমস সূত্র জানায়, স্ক্যানিং শেষে সন্দেহজনক মনে হলে সালামের লাগেজ তল্লাশি করা হয়। এ সময় বিশেষভাবে লুকায়িত অবস্থায় রাখা ৩২ হাজার ২০০ কানাডিয়ান ডলার ও ৩৬ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার বাংলাদেশি মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

আটক আব্দুল সালাম মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা এবং আব্দুল সামাদ ব্যাপারীর ছেলে। তার পাসপোর্ট নম্বর এ-০৯৬১২০১৫।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাম জানান, ভারতের কলকাতা থেকে সুমন নামে এক ব্যক্তি তাকে এসব টাকা দেন। তিনি যশোরের জনৈক এক ব্যক্তির কাছে টাকাগুলো হস্তান্তর করার কথা ছিল বলে স্বীকার করেন।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার অতুল কুমার জানান, সালামের লাগেজের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বৈদেশিক মুদ্রার চালানটি উদ্ধার করা হয়েছে। সিজারলিস্ট প্রস্তুত করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল চেকপোস্টে বিপুল বৈদেশিক মুদ্রাসহ পাসপোর্ট যাত্রী আটক

আপডেট: ০৮:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬