০১:২১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

চৌগাছা ও ঝিকরগাছার ভোটকেন্দ্র পরিদর্শনে যশোরের পুলিশ সুপার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ৪০

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় তিনি চৌগাছা ও ঝিকরগাছা থানার অন্তর্গত গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখেন। এ সময় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, ভোটকেন্দ্রের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন পুলিশ সুপার।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনকালীন সময়ে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতসহ যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফুল ইসলাম, চৌগাছা ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা।

পুলিশ সুপার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যশোর জেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

চৌগাছা ও ঝিকরগাছার ভোটকেন্দ্র পরিদর্শনে যশোরের পুলিশ সুপার

আপডেট: ০৯:০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬