০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় অবৈধ বস্ত্র সামগ্রী জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ৫৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৯ হাজার ৭৫০ টাকা।

বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি ও আমড়াখালী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শাড়ি, থ্রি-পিস, শাল-চাদর, কম্বল ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত চোরাচালান সামগ্রী যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ বিভিন্ন পাচার চক্র দমনে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় অবৈধ বস্ত্র সামগ্রী জব্দ

আপডেট: ০৮:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬