০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোরের মণিরামপুরে প্রকাশ্যে মাথায় গুলি করে ব্যবসায়ীকে হত্যা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ৭২

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
যশোরের মণিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে রানা প্রতাপ বৈরাগী (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রানা প্রতাপ বৈরাগী পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি কপালিয়া বাজারে একটি বরফকলের ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন রানা প্রতাপ। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাকে বরফকল থেকে ডেকে পাশ্ববর্তী কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে একটি গলিতে নিয়ে যায়। সেখানে তাকে মাথায় একাধিকবার গুলি করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তার আগেই তিনি মারা যান।

ঘটনার পর কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরের মণিরামপুরে প্রকাশ্যে মাথায় গুলি করে ব্যবসায়ীকে হত্যা

আপডেট: ১০:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬