শিরোনাম:
হাত পাখা প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
নিউজ ডেস্ক
- আপডেট: ০৯:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ১৪০

শালিখা মাগুরা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মুফতি মোস্তফা কামাল, আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টার সময় শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ বনি আমিন এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা ওসমান গনী সাইফী, সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা ও সমন্বয়কারী আসন ভিত্তিক কমিটি মাগুরা-২। হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইন, সেক্রেটারি ইসলামি আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা, ডাঃ রবিউল ইসলাম, সভাপতি ইসলামিক শ্রমিক আন্দোলন শালিখা উপজেলা, মীর আকবর আলী, অর্থ সম্পাদক আসন ভিত্তিক কমিটি মাগুরা ২। মনোনয়ন পত্র জমা দিয়ে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন ও নির্বাচিত হলে সকল মানুষের কল্যানে কাজ করার প্রতিশ্রুতি দেন।






















