১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ৯৪

নুসরাত জাহান নিহা, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার ও অংশীজনদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের খেলার মাঠে এই সংলাপ অনুষ্ঠিত হয়।সংলাপে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুফতি হানিফ মো. আব্দুল কাদের। শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন— দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পল্লী চিকিৎসক আল-আমীন সুমন, সদর উপজেলার মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, অভিভাবক নুরমহল খাতুনসহ স্থানীয় প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার ও অংশীজনবৃন্দ।

সংলাপ সঞ্চালনা করেন— ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জের এসএসবিসি প্রকল্পের ফ্যাসিলিটেটর আয়াতুল্লাহ। সংলাপটি এসএসবিসি প্রকল্পের আওতায় আয়োজনে সহায়তা করে ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাগঞ্জ।

সংলাপে বক্তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাল্যবিয়ে এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার উপায় ও আইনগত দিকগুলো নিয়ে আলোচনা করেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার ও অংশীজনদের বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের প্রতি আহ্বান

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ

আপডেট: ০৩:৩৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫