০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বাংলাদেশসহ কয়েকটি দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • /

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

আজ সোমবার (২ মার্চ) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করে।

পোস্টে বলা হয়, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাদের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত প্রযোজ্য বলে উল্লেখ করা হয়।

তবে এই স্থগিতাদেশ ভিজিটর বা নন-ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও স্পষ্ট করা হয়েছে।

এদিকে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রভাবিত দেশগুলোর নাগরিকরা আগের মতোই অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সিদ্ধান্তটির ফলে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হলেও, সংশ্লিষ্টরা বলছেন—নীতিগত এ স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশসহ কয়েকটি দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

আপডেট: ০২:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬