১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ করে দিলো ইরান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ১২

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে একটি জাহাজ নির্ধারিত নৌপথ অনুসরণ না করে অনুনোমোদিত পথ দিয়ে যাওয়ায় সেটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

বিবিসি বলছে, রবিবার (১২ জুলাই) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানায়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ওই জাহাজটি অনুনোমোদিত পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় আইআরজিসি সেটিকে “আইন লঙ্ঘনকারী” হিসেবে চিহ্নিত করে নৌ-ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পরই হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেওয়া হয়।

তাদের অভিযোগ, জাহাজটি অনুমোদিত পথ থেকে সরে গিয়ে নিজস্ব ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেয়।

এদিকে, হামলার পর আইআরজিসি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জলপথ দিয়ে কোনো ধরনের নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে না। তবে কতদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।

এই সপ্তাহের শুরুতে তিনটি বাণিজ্যিক ট্যাংকারে হামলার ঘটনার পর থেকেই উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছিল। সর্বশেষ এই ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

হরমুজ প্রণালি বন্ধ করে দিলো ইরান

আপডেট: ১১:৫০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬