শিরোনাম:
বাঘারপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক”
নিউজ ডেস্ক
- আপডেট: ০৮:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ সুজন হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল খাজুরা বাজারতলির মথুরাপুর মাদরাসা মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক সুজন হোসেন (২৬) স্থানীয় বন্দবিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এ ব্যাপারে মাদক আইনে মামলার প্রস্তুতি বলে জানিয়েছেন খাজুরা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।
এসময় তিনি মাদক ব্যাবসা ও সেবন করীদের বিরুদ্ধে এলাকার জনসাধারণ কে আরও সচেতন ভূমিকা পালনের আহব্বান করেন।






















