১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে শার্শা উপজেলার সাড়াতলা এলাকা থেকে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (১১ জুলাই-২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শার্শা থানার সাড়াতলা বাজার থেকে ফুলসরগামী সড়কের একটি ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সামিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এ সময় শফিকুল ইসলাম ওরফে শফি (৪০) এবং জুয়েল হোসেন (২৫)-এর কাছ থেকে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর মধ্যে প্রত্যেকের কাছ থেকে ৪০ পিস করে ইয়াবা জব্দ করা হয়েছে।

আটক শফিকুল ইসলাম ওরফে শফি শার্শা থানার শিকারপুর গ্রামের মৃত শাহিনুর রহমানের ছেলে। অপর আটক জুয়েল হোসেন একই থানার সালতা গ্রামের আকবর আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট: ০৭:৩৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬