০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নাভারণে ডিবির অভিযানে ১৭৫ বোতল উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স (WIN COREX)সহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজারমূল্য প্রায় ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর-এর এসআই মো. কামরুজ্জামান ও এএসআই সৈয়দ শাহীন ফরহাদের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় নাভারণ ফরেস্ট পাড়া এলাকায় রিপন মোটরসের সামনে থেকে মো. হাবিবুর রহমান (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তির ডান হাতে থাকা একটি বস্তা তল্লাশি করে ১৭৫ বোতল অবৈধ উইন কোরেক্স উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত হাবিবুর রহমান পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত হাবিবুর রহমান (৫৫) উত্তর বুরুজ বাগান গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত শামসুর রহমান। তিনি শার্শা উপজেলার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে রবিবার (১ মার্চ ২০২৬) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

নাভারণে ডিবির অভিযানে ১৭৫ বোতল উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ০৭:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬