০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোরে বিজিবি’র অভিযানে প্রায় কোটি টাকার স্বর্ণসহ কুষ্টিয়ার পাচারকারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ৬৬

নিজস্ব প্রতিবেদক: যশোর কোতোয়ালী থানার দাইতলা ব্রিজ এলাকায় প্রায় এক কোটি টাকা মূল্যের তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ ডিসেম্বর ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকার। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, হাতঘড়ি, ইয়ারবাড ও নগদ টাকা জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের মূল্য ধরা হয়েছে ৯৩ লাখ ৩৬ হাজার ৭৫৮ টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য দাঁড়ায় ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা।

আটক ব্যক্তি বিকাশ কুমার ঘোষ (৩৪)—বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ঢাকার তাঁতীবাজারের চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এগোচ্ছিলেন।

ঘটনার পর আটক আসামিকে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ যশোর কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের পাচাররোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

যশোরে বিজিবি’র অভিযানে প্রায় কোটি টাকার স্বর্ণসহ কুষ্টিয়ার পাচারকারী আটক

আপডেট: ০৬:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫