০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী-কম্বল ও কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ৫১

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর ও কসমেটিকসসহ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, চোরাচালানবিরোধী এ অভিযানে মোট ২ লাখ ৯৭ হাজার টাকার বিভিন্ন ভারতীয় পণ্য আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করেই বিজিবি বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক করা পণ্যসমূহ আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী-কম্বল ও কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১১:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫