০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোরে কমিউনিটি ব্যাংকের ১৯তম শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ৩৯

নিজস্ব প্রতিবেদক: যশোরে আনুষ্ঠানিকভাবে চালু হলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ১৯তম শাখা।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকালে আরএন রোডে অবস্থিত নতুন শাখাটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন) ও কমিউনিটি ব্যাংকের পরিচালক এ কে এম আওলাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, “কমিউনিটি ব্যাংক জনগণের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করছে। যশোরে নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের ব্যবসায়িক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ বিপিএম (সেবা)।

এর আগে সকাল ১১টায় জেলা পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। পরে বেলা ১২টায় ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ‘ক’ সার্কেল আহসান হাবীব, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, সুধীজন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

যশোরে কমিউনিটি ব্যাংকের ১৯তম শাখা উদ্বোধন

আপডেট: ১১:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫