খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোলে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০৫:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ১০৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বেনাপোলের জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসমিন এতিমখানায় এ আয়োজন করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
দোয়া মাহফিল উপলক্ষে সাদকা জারিয়ার অংশ হিসেবে এতিম শিক্ষার্থীদের মাঝে দুটি খাসি ছাগল দান করা হয়। এসময় এতিম শিক্ষার্থীরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আক্তার, উপজেলা বিএনপির সহ–দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলী, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস আলী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—বেনাপোল পৌর বিএনপির দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।
দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করেন।






















