খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি
- আপডেট: ১১:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ৪৮

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুরে তিনি হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বেগম জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান।
দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন।
হাসপাতাল থেকে বের হয়ে মফিকুল হাসান তৃপ্তি সাংবাদিকদের বলেন, “দেশনেত্রীর জন্য আমাদের সবার মনেই গভীর উদ্বেগ। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।”
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে নেতাকর্মীদের আগ্রহও রয়েছে ব্যাপকভাবে। দলীয় সূত্র জানায়, প্রতিদিনই হাসপাতালে গিয়ে বিভিন্ন নেতা তার খোঁজখবর নিচ্ছেন এবং অবস্থার উন্নতি কামনা করছেন।




















