যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাবু ও সম্পাদক গফুর নির্বাচিত
- আপডেট: ১১:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ৫১

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ১৩টি পদের মধ্যে ১০টি পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং ২টি পেয়েছেন জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা।
সহসভাপতি (১) পদে দুই প্রার্থীর সমান ভোট হওয়ায় ফের গণনা চলছে। নির্বাচনে ৫৩৬ ভোটারের মধ্যে ৫২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সৈয়দ সাবেরুল হক সাবু পেয়েছেন ৩৩৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত এম. এ. লতিফ পেয়েছেন ১৭১ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছেন এম. এ. গফুর। তার নিকটতম প্রতিদ্বদ্বী আবু মোর্তজা ছোট পেয়েছেন ১৫৪ ভোট। এ পদে স্বতন্ত্র প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পেয়েছেন ৮২ ভোট।
সহ-সভাপতির দুই পদের মধ্যে গোলাম মোস্তফা (১) পেয়েছেন ৩৫৭ ভোট, এপদটিতে বিএনপি সমর্থিত বাসুদেব বিশ্বাস ও জামায়াত সমর্থিত আলমগীর সিদ্দিক (১) দুজনই সমান ভোট পাওয়ায় পুনরায় গণনা চলছে।
যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু ৩৪৯ ভোট, সহকারী সম্পাদক দুই পদে সেলিম রেজা ৩৩৭ ভোট ও আশরাফুল আলম ২৪৯ ভোট, গ্রন্থাগার সম্পাদক কামরুল হাসান সোহেল ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্যের ৫টি পদে তিনটিতে বিএনপি ও দুইটিতে জামায়াত সমর্থিতরা জয়লাভ করেছেন। বিএনপি সমর্থিত রেহেনা খাতুন ৩৫৫, মঞ্জুরুল মাহমুদ লিটু ৩১৮, মৌলুদা পারভীন ৩১৮, জামায়াত সমর্থিত শফিকুল ইসলাম ২৬৯, আজহারুল ইসলাম ২৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে বিএনপি সমর্থিত শাহাজাহান কবির বিপ্লব ২৪১ এবং মেহেদী ইমাম বাপ্পী ২৪২ পরাজিত হয়েছেন।
ল’ইয়ার্স কাউন্সিলের লতিফ–ছোট ঐক্য পরিষদের পরাজিত প্রার্থী যুগ্ম সম্পাদক আবুল করিম মন্ডল ১৩৭ ও গ্রন্থাগার সম্পাদক পদে এস. এম. শাহরিয়ার হক ২২২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া সহকারী সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রিনা আখতার মিলি ২২১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ-সভাপতি পদে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান




















