০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোরে ১১৮.৭৫ গ্রাম স্বর্ণসহ সাতক্ষীরার পাচারকারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৬৯

নিজস্ব প্রতিবেদক: যশোরে ১১৮.৭৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ শরিফুল ইসলাম (৫৬) নামের এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৯ নভেম্বর-২০২৫) রাত সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার বাউলিয়া বাজারের পাকা রাস্তা এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার, একটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শরিফুল স্বীকার করেছে, সে ঢাকা থেকে স্বর্ণের বার দুটি এনে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল। ঢাকার ধোলাইপাড় এলাকার একদল চোরাকারবারীর কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছিল সে।

আটক শরিফুল ইসলাম সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের রশিদের ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২০ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা। এছাড়া মোবাইল ও নগদ টাকা মিলিয়ে মোট জব্দকৃত মালামালের মূল্য দাঁড়িয়েছে ২০ লাখ ৭৫ হাজার ৮ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের পাচার প্রতিরোধে বিজিবির অভিযানে তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

যশোরে ১১৮.৭৫ গ্রাম স্বর্ণসহ সাতক্ষীরার পাচারকারী আটক

আপডেট: ০৫:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫