০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোরে ২৬৫ বোতল বিদেশি মদসহ কুষ্টিয়ার যুবক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৪৭

নিজস্ব প্রতিবেদক: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৬৫ বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর-২০২৫) রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানার বসুন্দিয়া ঘুনি রাস্তার মোড় রেলগেট সংলগ্ন যশোর-খুলনা মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুর রাজ্জাক (২০)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপ নগর এলাকার আব্দুর রহমানের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন পরিদর্শক নাজমুল হোসেন খান। এসময় সন্দেহজনক একটি টয়োটা প্রাইভেট কার তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই রাজ্জাককে আটক এবং গাড়িটি জব্দ করা হয়।

পরে অভিযানের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে গ্রেফতার রাজ্জাককে আসামি করে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

যশোরে ২৬৫ বোতল বিদেশি মদসহ কুষ্টিয়ার যুবক আটক

আপডেট: ০২:২৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫