১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সীমান্তে বিজিবি’র অভিযানে ড্রাগন টনিকসহ ভারতীয় শাড়ি-কম্বল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ১৪৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, পোশাক, ড্রাগন টনিক ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ অক্টোবর-২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে বিজিবি। এ অভিযান তারই অংশ।”

তিনি আরও বলেন, “মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে আমাদের বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।”

আটককৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবি’র অভিযানে ড্রাগন টনিকসহ ভারতীয় শাড়ি-কম্বল জব্দ

আপডেট: ০৭:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫