১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শা অগ্রভূলাট সীমান্তে বিজিবি’র অভিযানে ৭৫ বোতল ভারতীয় উইনসারেক্স কফ সিরাপ জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ৯০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় WINCEREX কফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ অক্টোবর-২০২৫) অগ্রভূলাট বিওপি এলাকায় এই অভিযান চালানো হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার (পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

অভিযানে সন্দেহভাজন কোনো ব্যক্তি না পেলেও মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় WINCEREX সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও বলেন, “জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা আইনানুযায়ী ধ্বংস করা হবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

শার্শা অগ্রভূলাট সীমান্তে বিজিবি’র অভিযানে ৭৫ বোতল ভারতীয় উইনসারেক্স কফ সিরাপ জব্দ

আপডেট: ১০:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫