০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯৭

মুরতাদ আলম, চাঁপাইনবাবগঞ্জ ।। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা নিহিত হয়েছে।

নিহত বৃদ্ধ হলেন শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামের মৃত মোত্তালেব হোসেনের ছেলে আব্দুল হামিদ(৭০)।

ঘটনাটি ঘটেছে সোনামসজিদ- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের খড়কপুর নামক স্থানে। নিহত আব্দুল হামিদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর রাত সাড়ে সাত টার দিকে আব্দুল হামিদ রাস্তা পার হওয়ার সময় কানসাট থেকে সোনামসজিদগামী একটি অটো তাকে চাপাা দিলে ঘটনা স্থলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক তিনটার দিকে মারা যান।
ঘটনাটি মোবারকপুর ইউপি চেয়ারম্যান মো: মাহমুদুল হক হায়দারী নিশ্চিত করেছেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন ঘটনাটি আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ লিখিত ভাবে জানাই‌নি।

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেট: ১২:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫